৩ শতাধিক পর্যটক আটকা সাজেকে

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির সাজেক ভ্যালিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়ছে তিন শতাধিকের বেশি পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার

2024-08-03T11:53:40+00:00
2024-08-03T11:53:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩ শতাধিক পর্যটক আটকা সাজেকে
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১১:৫৩ এএম   (ভিজিট : ১৫৯)
X

রাঙামাটির সাজেক ভ্যালিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকা পড়ছে তিন শতাধিকের বেশি পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চত করেন। এদিকে আটকে পড়া পর্যটকদের ৫০ শতাংশ রুম ভাড়া ছাড় দেয়ার ঘোষণা দিয়েছেন রিসোর্ট কটেজ মালিক সমিতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েক দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। জানমালের নিরাপত্তার স্বার্থে বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে সাজেকে তিনশোর বেশি পর্যটক আটকা পড়ে আছে। তবে সবাই নিরাপদেই আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার আরও জানান, সাজেকে ২০টি মোটরসাইকেল, ২০টি জীপ, ৪টি মাহেন্দ্র সহ বেশ কয়েটি প্রাইভেট কারে আসা পর্যটক রয়েছে সাজেকে।

সাজেকের স্থানীয় সূত্রে জানা যায়, চলমান অতি ভারী বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে গেছে। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল সাময়িক বন্ধ আছে। যেহেতু সাজেকে দীঘিনালা হয়ে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও সাময়িকভাবে বন্ধ আছে।

পর্যটক ইমতিয়াজ উদ্দিন বলেন জানান, গত সোমবার সাজেকে এসেছি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ নেই। মোবাইলে নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সারাদিন রুমের সময় কাটছে।

শৈল কুঠিরে রিসোর্টে ঢাকা থেকে বেড়াতে আসা মাসুমা পারভীন জানান, গতকাল এসেছি। আজ চলে যাওয়ার কথা ছিলো কিন্তু  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া হচ্ছে না। তবে রিসোর্ট কর্তৃপক্ষ ভাড়া ৫০ ভাগ কমিয়ে দিয়েছে।

সাজেক হিল ভিউ রিসোর্টে মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, দীঘিনালা-বাঘাইহাট সড়ক বন্ধ থাকার কারণে সাজেকে বেড়াতে আসা পর্যটক যাদের আজ ফিরে যাওয়ার কথা ছিল তারা ফিরতে পারেননি। নতুন কোন পর্যটকও আসেনি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি জয় মারমা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে সাজেক থেকে কোন গাড়ি ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকে কোন গাড়ি প্রবেশ করেনি। তাই পর্যটকরা সাজেকে অবস্থান করছে। যেহেতু তারা আটকা পড়েছে তাই সমিতির পক্ষ থেকে সকলের রুম ভাড়া ৫০ ভাগ কমিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাদের আজকের জন্য অগ্রিম বুকিং ছিল তাদের টাকাও রিটার্ন করার জন্য বলে দেয়া হয়েছে। অগ্রিম বুকিং করা কোন পর্যটক যদি পরবর্তীতে আসতে চান তাহলে আমরা সেটা সমন্বয় করে দেব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy