নালিতাবাড়ীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সন্ধান চায় অসহায় মা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

আমার প্রতিবন্ধী পোলাডা কুনু গেলোগা? কই খোঁজমু? আমি বেডি মানুষ, পোলার বাপও বাক প্রতিবন্ধী; সেওতো কতা কবার পায়না!

2024-08-03T12:35:46+00:00
2024-08-03T12:35:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীর বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সন্ধান চায় অসহায় মা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২:৩৫ পিএম   (ভিজিট : ১৫১)
X

আমার প্রতিবন্ধী পোলাডা কুনু গেলোগা? কই খোঁজমু? আমি বেডি মানুষ, পোলার বাপও বাক প্রতিবন্ধী; সেওতো কতা কবার পায়না! দুইডা মেয়ে আছে, তাদের বিয়া দিয়া দিছি। 

মেয়েরা ও তাদের জামাইরা আঙরে খোঁজখবর নেয় ঠিকই, কিন্তু তাগরওতো সংসার আছে। তাদের সংসার ঠিকঠাক কইরা তারপরে সময় পাইলে আঙরে খোঁজখবর নেয়। পোলাডা কই গেলোগা? কি যে করি, কই যাই? পাগলা পোলাডার নাইগ্যা তার ফুফা-ফুফুসহ সবাই ইনু ওনু দৌঁড় পারতাছে। 

কয়েকদিন অইয়া গেলো পোলাডার কোন খবর পাইতাছি না। রাতে কই থাকতাছে, কি খাইতাছে আল্লাহই জানে? আমি অহন কি করমু বুঝতাছিনা! আল্লাহর পরেই মানুষ ছাড়া অহন আমার কেউ নাই। আইন্নেরা আমার বুকের ধন পাগল পোলাডারে কেউ খোঁইজ্জা পাইলে আমার হতে বুঝাইয়া দেইনযে। এভাবেই মানুষের দ্বারে-দ্বারে ঘুরে আহাজারী করছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের নাকশি টাকিমারি এলাকার বাকপ্রতিবন্ধী তোতা মিয়ার অসহায় স্ত্রী।

জানা গেছে, উপজেলার কলসপাড় ইউনিয়নের নাকশি টাকিমারি এলাকার বাকপ্রতিবন্ধী তোতা মিয়ার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আব্দুর রহমান (বয়স ১০+) গত ২৮ জুলাই দুপুরে সাইকেল নিয়ে বেড় হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এর পরে থেকে আব্দুর রহমানের ফুফা-ফুফুসহ সকল আত্মীয় স্বজনরা তাকে খোঁজছেন। সাইকেল চালিয়ে  হারিয়ে যাওয়ার সময় তার পড়নে খেলার জার্সির ট্রাউজার ছিলো। পরে কে বা কারা তাকে একটি পাঞ্জাবী পড়িয়ে দিয়েছে।

আব্দুর রহমানের ফুফা মতিউর রহমান মতি সাংবাদিকদের বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে গত সোমবার তারা খবর পান জুগনিমুড়া এলাকায় কোন এক দোকানের বারান্দায় রহমান নাকি রাত কাটিয়েছে। এই খবর পেয়ে তারা ওই এলাকায় গিয়ে জানতে পারেন, সে দুপুরে ওই এলাকা থেকে সাইকেল চালিয়ে চলে গেছে। এরপরে জুগনিমুড়া এলাকার আশপাশ খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। 

পর দিন মঙ্গলবার অজ্ঞাত লোক মারফত জানতে পারেন আব্দুর রহমানের মতো একটি বুদ্ধি প্রতিবন্ধী ছেলে কুড়িকাহনিয়া এলাকায় বিকেলে অন্যএক মানসিক প্রতিবন্ধীর সাথে খেলা করছে। এই খবর পেয়ে আব্দুর রহমানের ফুফা দ্রুত সেখানে গিয়ে শুনেন সেখান থেকেও সে চলে গেছে! তবে সন্ধান দাতাদের তথ্যমতে উভয় জায়গার লোকজনের সাথে আব্দুর রহমানের ফুফা মতিউর রহমান মতি কথা বলে নিশ্চিত হয়েছেন তারা যাকে খোঁজছেন, সে ওই ছেলেটাই।

কয়েকদিন গত হলেও আব্দুর রহমানকে খোঁজে নাপেয়ে হতাশ হয়ে আত্মীয় স্বজনসহ মানুষের দ্বারে-দ্বারে ঘুরছেন অসহায় মা। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৬৪৬-৭৫০ ৬৫৭ (আ. রহমানের ফুফা) ০১৭১২-৩৬৬ ১৭৬ (নকলা প্রেসক্লাব) ০১৭১২-৬৭৪ ৭৪১ (প্রেসক্লাব নালিতাবাড়ী) ০১৯১৩-৩৮৫৫১০ সাংবাদিক আমিরুল ইসলাম এই নম্বরে জানাতে অথবা নিকটস্থ থানায় পৌঁছে দিতে অনুরোধ জানিয়েছেন বুদ্ধি প্রতিবন্ধী আব্দুর রহমানের স্বজনরা।

আব্দুর রহমানের মা সাংবাদিকদের বলেন, তার ছেলেকে কেউ জিগাইলে সহজে কথা বলতে পারেনা। তবে তোমার নামকি আব্দুর রহমান? এমন প্রশ্ন করলে জবাবে হু বলতে পারে। তাছাড়া মাঝে মধ্যে বাবা মায়ের নাম বলতে পারে। এছাড়া অন্যকোন কথা বলতে পারেনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy