কুয়াকাটা জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

মহিপুরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট

2024-08-03T13:34:08+00:00
2024-08-03T13:34:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়াকাটা জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মানববন্ধন
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

মহিপুরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় ওই এলাকার শতাধিক কৃষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।কৃষকদের দাবি পাউবো ৪৭/৪ নং পোল্ডারের আওতামুক্ত দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি ছোট্ট জলকপাট নির্মাণ করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। 

এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকার মাছের ঘের তলিয়ে যায়। 

কৃষকরা জানান পুরানো ছোট জলকপাট ভেঙ্গে বড় একটি জলকপাট নির্মাণ করলে কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy