প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:০৯ পিএম (ভিজিট : ২৬৫)

X
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী মতিরমোড় গ্রামে মেয়ের জামাইয়ের লাঠি দিয়ে মাথায় আঘাতে হাজেরা বেগম( ৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) রাত ১২টার সময় মানিকগঞ্জ কর্ণেল মালেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হাজেরা বেগম চর তিল্লি গ্রামের হায়াত আলীর স্ত্রী।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ আগস্ট) রাত ১১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ সাগর তার শাশুড়িকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে হাজেরা বেগম মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ কর্ণেল মালেক হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি এ ব্যবস্থা নেওয়া হবে।