প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:২০ পিএম (ভিজিট : ২৬৮)

X
গ্যাস,বিদ্যুৎ-পানির বিল বন্ধসহ ব্যাংক বিমা ও সরকারের সহযোগিতা মূলক সকল কার্যক্রম বন্ধের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
শনিবার (২ আগষ্ট) বেলা ৩ ঘটিকার সময় রায়পুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে শিক্ষার্থীরা।
মিছিলের শিক্ষার্থীরা কিছু সময় পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিণার ও রায়পুর থানার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা বলেন সারাদেশের ন্যায় রায়পুরেও আমরা সরকারের সকল সহযোগীতামূলক কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এই মুহুর্তে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করছি।
আগামীকাল রোববার থেকে সবাই দয়াকরে গ্যাস-পানি,বিদ্যুৎ বিলসহ সরকারের সহায়তামূলক সকল কার্যক্রম বন্ধ করে দিন। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে সকলে একাত্মতা পোষনের উদাত্ত আহ্বান জানাই।