কুষ্টিয়া জেলা কারাগারের ফটক ভেঙে কিছু কারাবন্দির পলায়ন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কু‌ষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাব‌ন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার (৭ আগষ্ট) বেলা ২টার দি‌কে এ ঘটনা

2024-08-08T12:07:42+00:00
2024-08-08T12:57:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া জেলা কারাগারের ফটক ভেঙে কিছু কারাবন্দির পলায়ন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ১২:০৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৪ ১২:৫৭ পিএম  (ভিজিট : ১২৯)
X

কু‌ষ্টিয়া জেলা কারাগারের গেট ভেঙে কারাব‌ন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার (৭ আগষ্ট) বেলা ২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে ফাঁকা গু‌লি চা‌লি‌য়ে‌ছে কারারক্ষীরা। 

প‌রে ঘটনাস্থ‌লে পৌ‌ছে সেনা‌বা‌হিনী ‌জেলা কারাগা‌রের নিয়ন্ত্রণ নেই। এ ঘটনায় কমপ‌ক্ষে ৫ জন কারারক্ষী আহত হ‌য়ে‌ছেন।

ত‌বে কতজন পা‌লি‌য়ে‌ছে তার স‌ঠিক তথ‌্য এই মুহু‌র্তে না বল‌তে পার‌লেও আনুমা‌নিক ২০ থেকে ২৫ জন ক‌রাব‌ন্দি পা‌লিয়ে‌ছে ব‌লে ধারনা করা হচ্ছে। কু‌ষ্টিয়ার জেল সুপার আ: বা‌রেক ব‌লেন, ‌‌ভেত‌রে দুপু‌রের খাবার ও গণনা শেষ ক‌রে অ‌ফি‌সেই নামাজ আদায় কর‌ছিলাম।

নামাজ শেষ ক‌রে উঠ‌তেই হঠাৎ কারাগা‌রের ভেতর থে‌কে চিৎকার ও অভ‌্যন্তরীণ গে‌টে আঘা‌তের শব্দ শুন‌তে পাই। দৌ‌ড়ে ‌গি‌য়ে দেখি অন্তত ৩’শ জন সংঘবদ্ধ হ‌য়ে ‌ভেত‌র থে‌কে একসা‌থে গে‌টে ধাক্কা দি‌চ্ছে। এতে গেটের হেজ‌বোল্ড ভে‌ঙে যায়। এ সময় ক‌ারাব‌ন্দিরা পালা‌নোর চেষ্টা কর‌লে কারারক্ষীরা ফাঁকাগু‌লি চালায়।

এ সময় তারা ছত্রভঙ্গ হ‌য়ে আবা‌রো ভেত‌রে ঢু‌কে যায়। ত‌বে এই সু‌যো‌গে ২০ থে‌কে ২৫জন ক‌ারাব‌ন্দি পা‌লি‌য়ে গে‌ছে। এই কর্মকর্তা আরো ব‌লেন, ঠেকা‌তে গি‌য়ে ৫ জন কারারক্ষী আহত হ‌য়ে‌ছেন। এছাড়া কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। অস্ত্র ভ‌ান্ডার র‌ক্ষিত আছে, ক‌ারাবন্দিরা নিরাপ‌দে আছেন। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুপু‌রে কারাগা‌রের দর্শনার্থী ক‌ক্ষে স্বজনরা ক‌ারাব‌ন্দি সাথে কথা বল‌ছিল। হঠাৎ ভেতর থে‌কে বেশ‌কিছু উচ্ছৃঙ্খল ক‌য়ে‌দি কারারক্ষী‌দের মারধর শুরু ক‌রে। এ সময় বাইরে থাকা ক‌রাবন্দি‌দের স্বজনরাও চেচা‌মে‌চি শুরু ক‌রেন। 

অন্য একটি সূত্র জা‌নি‌য়ে‌ছে, কারাগা‌রের ভেত‌রে থাকা কু‌ষ্টিয়ার চা ল‌্যকর দশ টুকরা হত‌্যা মামলার প্রধান আসামী সা‌বেক এক ছাত্রলীগ‌ নেতার নেতৃ‌ত্বে এ ঘটনা ঘ‌টে‌ছে। এদি‌কে কারাগা‌রে গু‌লির শব্দ শু‌নে উৎসুক জনতা বাউন্ডা‌রি গে‌টে জ‌ড়ো হয়। তারা ভেত‌রে ঢোকার চেষ্টা কর‌লে কারারক্ষীরা তা‌দের‌কে বাধা দেই। এর কিছুক্ষণ প‌রেই সেনাবা‌হিনী ঘটনাস্থ‌লে পৌ‌ছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ ক‌রেন। 

কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের দা‌য়ি‌ত্বে থাকা অ‌ধিনায়ক লে: ক‌র্নেল মো: মাহবুব‌ুল আলম শিকদার ব‌লেন, কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে শান্ত র‌য়ে‌ছে। জেল সুপার জা‌নি‌য়ে‌ছেন সামান‌্য সংখ‌্যক ক‌রাব‌ন্দি কারাগার থে‌কে পা‌লি‌য়ে‌ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy