কোটালীপাড়ায় রাত জেগে পাহারা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে রাত ভর জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।উপজেলার বিভিন্ন বাজার সহ ধর্মীয়

2024-08-09T13:47:41+00:00
2024-08-09T13:47:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় রাত জেগে পাহারা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১:৪৭ পিএম   (ভিজিট : ৪৪৬)
X

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে রাত ভর জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার বিভিন্ন বাজার সহ ধর্মীয় উপাসনালয় ও বাড়ীঘরে হামলা, অগ্নিসংযোগ,ভাঙচুর,ডাকাতি ও লুটপাটের হাত থেকে রক্ষা পেতে গত মঙ্গলবার রাত থেকে লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে বিভিন্ন বাজার ও ধর্মীয় উপাসনালয়ে রাতভর পাহারা দিচ্ছেন।

শেখ হাসিনা পদত্যাগের খবরে গত সোমবার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বাড়ীঘর, মন্দিরে ও  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ,অগ্নিসংযোগ , ডাকাতি ও লুটপাট করে এসব ঘটনায়  হিন্দুদের মধ্যে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই আতংকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে রাত ভর পাহারা দেয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাসিন্দারা,জনপ্রতিনিধি ও বাজারের  ব্যবসায়ী গন।

এসময় দুষ্কৃতীদের হামলা প্রতিহত করতে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রাম সহ বাজার গুলোতে দেয়া হয় পাহারা।

প্রত্যক্ষদর্শী , বাড়ির মালিকগণ  ও  বণিক সমিতির লোকজন বলেন, দেশের বিভিন্ন স্থানে  বাড়ীঘর, মন্দিরে ও  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ,অগ্নিসংযোগ , ডাকাতি ও লুটপাটের ভয়ে এখানকার যুবক সহ সব শ্রেণীর মানুষ তাদের নিজস্ব জানমাল সহ ধর্মীয় উপাসনালয় গুলো পাহারা দিয়ে যাচ্ছেন। এই সুন্দর উদ্যোগটা নেয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy