চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলি

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে৷শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুম্মার নামের পর কারাগার এলাকায়

2024-08-09T16:12:23+00:00
2024-08-09T16:52:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলি
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৪:১২ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ৯৭৩)
X

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে৷ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জুম্মার নামের পর কারাগার এলাকায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার শ‌ফিকুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে জানান, ‌কিছু বন্দি বিশৃঙ্খল প‌রি‌স্থি‌তি সৃষ্টি করেছিল তাদের নিয়ন্ত্রনে কারারক্ষীরা ফাঁকা গু‌লি করেছেন। 

দ্রুত কারাগারের অন্যান্য কারারক্ষিরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ শুরু করে৷ এখন কারাগারের অভ্যন্তরে আর বা‌ইরে সেনাবা‌হিনীর সদস্যরা রয়েছেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর থেকে মূলত কারাগারের জেলরোড প্রান্তে অবস্থির ভবন গুলিতে থাকা বন্দিরা তাদের মুক্তির দাবিতে ভেতরে ‘বিদ্রোহ’ শুরু করেছেন। এসময় সড়কে থাকা বন্দিদের স্বজনরাও কারাফটকের সামনে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ 

এসময় কারারক্ষিদের উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়া হলে কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রনে গুলি চালায়৷ দ্রুততম সময়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের পুরো এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। 

এদিকে বন্দিদের এক স্বজন বাংলাদেশ বুলেটিনকে বলেন, কারাগারে বন্দিদের সাথে তাদের পরিবারের সাক্ষাত ও যোগাযোগের কিছু ব্যবস্থা প্রচলিত ছিল৷ কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ বন্দিদের সাথে সাক্ষাতের সেসকল সুযোগ বন্ধ থাকায় বন্দিদের ভেতর উদ্বেগ উৎকন্ঠা থেকে এই বিক্ষোভের সৃষ্টি হয়৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy