দুর্গাপুরে নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা ও তাদের মন্দিরগুলো

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন এবং পাশাপাশি তাদের মন্দিরগুলো নিরাপদে রয়েছে।সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী ভাঙচুর

2024-08-10T12:43:55+00:00
2024-08-10T12:43:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে নিরাপদে রয়েছেন সংখ্যালঘুরা ও তাদের মন্দিরগুলো
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১২:৪৩ পিএম   (ভিজিট : ২৯৫)
X

নেত্রকোনার দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন এবং পাশাপাশি  তাদের মন্দিরগুলো  নিরাপদে রয়েছে। 

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও দুর্গাপুরের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছেন।  

শুক্রবার(৯ আগষ্ট) পর্যন্ত দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বসবাসরত  সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত উপজেলার কোনো মন্দিরে ভাঙচুর হয়নি বলে জানিয়েছে  উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল। 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার  কায়সার কামাল দুর্গাপুরের  বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন। যাতে দলীয় নেতাকর্মীদের দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হয়। 

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সজাগ থাকতে হবে, কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগসহ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।  তিনি উপজেলার সব মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy