যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আড়পাড়ার বিলপাড়া মাঠ থেকে জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে এক টাইলস মিস্ত্রির গলাকাটা

2024-08-10T13:30:27+00:00
2024-08-10T13:30:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ১:৩০ পিএম   (ভিজিট : ১৫২)
X

যশোরে সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আড়পাড়ার বিলপাড়া মাঠ থেকে জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে এক টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় বিলপাড়া মাঠ থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়।

সন্ত্রাসীদের হাতে নিহত জাহাঙ্গীর আলম মিঠু ওই এলাকার মোদাচ্ছের আলীর ছেলে। 

নিহত মিঠুর আত্মীয় স্বজনরা সাংবাদিকদের বলেছেন, মিঠু বছর দুয়েক আগে বিদেশ থেকে বাড়ি ফেরেন।বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।সুরতহাল রিপোর্ট করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy