তিন কর্মদিবসের মধ্যে গণআন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহারের

2024-08-10T14:57:28+00:00
2024-08-10T16:19:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিন কর্মদিবসের মধ্যে গণআন্দোলন দমনে করা মামলা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:৫৭ পিএম  আপডেট: ১০.০৮.২০২৪ ৪:১৯ পিএম  (ভিজিট : ২২৯)
X

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী তিন কর্মদিবসের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন।

সভার শুরুতেই আইন উপদেষ্টার আহবানে ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার সূচনা বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এতবড় গণআন্দোলন আর কখনো হয়নি। এই গণআন্দোলনের মাধ্যমে যে বিজয় হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চেহারা। শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করেন তিনি ।

সভায় মামলাজট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত
১। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকান্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

২। গত ০১ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

৩। শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

৪। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

৫। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

এরপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। সেখানেও বৈষম্য ও শোষণহীণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তাদের সততার সঙ্গে দ্রুত কাজ করার মিশনে নামতে হবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy