ভূঞাপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি

2024-08-10T15:04:39+00:00
2024-08-10T15:04:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:০৪ পিএম   (ভিজিট : ২৬৩)
X

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) সকালে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভূঞাপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ। 

বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা জামায়াতের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক হোসনি মোবারক বাবুল, কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের টাঙ্গাইল জেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান তালুকদার, কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, নুরুর রহমান তালুকদার সেলিম, উপজেলা শিবিরের সভাপতি মুহাইমিনুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, অনেক শহীদের আত্মত্যাগে গত ৫ আগষ্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সকলে মিলে এ দেশকে সুন্দরভাবে সাজাতে হবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তেমনি জামায়াতের কাছে অন্যান্য ধর্মের লোকও নিরাপদ থাকবে। নেতা-কর্মীরা সব সময় তাদের খোঁজ খবর নিচ্ছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy