বড় কর্মকর্তাদের প্রতি ক্ষোভ, কাজে ফিরলো শেরপুর পুলিশ

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবিতে গতকাল রোববার গুলিবিদ্ধ হয়ে ও গাড়ি চাপায় ৫ জন নিহতের জেরে

2024-08-10T15:26:49+00:00
2024-08-10T15:26:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড় কর্মকর্তাদের প্রতি ক্ষোভ, কাজে ফিরলো শেরপুর পুলিশ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ২৪২)
X

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক দফা দাবিতে গতকাল রোববার গুলিবিদ্ধ হয়ে ও গাড়ি চাপায় ৫ জন নিহতের জেরে সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত সদর থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বহু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। 

এতে করে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু স্থাপনাসহ  গুরুত্বপূর্ণ ফাইলপত্র। কি পরিমান ক্ষতি ও সরকারি অস্ত্র খোয়া গেছে তা এখনও স্পষ্ট নয়। আন্দোলনে কর্মকর্তাদের দ্বায়িত্বহীন আচরণ ও আদেশ নির্দেশ নিয়ে পুলিশ সদস্যরা এখনও ক্ষুব্ধ। 

তার বলেছেন কর্মকর্তারা গুলি করতে বলেছেন আন্দোলনকারীদের মারতে বলেছেন। কিন্তু আন্দোলনকারীদের কাছে অসহায় অবস্থায় আমাদের ফেলে রেখে কর্মকর্তারা পালিয়েছেন। কিছু ভাল সাধারণ মানুষের জন্য আমরা প্রাণে বেঁচে আছি।

এ অবস্থায় সদর থানার সকল দৈনদিন কার্যক্রম ও সেবা বন্ধ হয়ে যায়। নিরাপদ আশ্রয়ের জন্য পুলিশ লাইন্সে চলে যায় অফিসারসহ পুলিশের কনেস্টেবলরা।অনেক পুলিশ সদস্যর সরকারী পোশাকও নেই। এ অবস্থায় কেউ কেউ বাড়ী চলে গিয়েছিলেন।  এরপরে অদ্যবদী পর্যন্ত পুলিশি সেবা বন্ধ আছে। 

পরে ৮ আগস্ট বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকার গঠনের পর সারাদেশের সকল থানায় পুলিশ অফিসার ও ফোর্সদের স্ব-স্ব থানায় কাজে যোগদানের নির্দেশনা দেন। দেশ সেবায় তারা আবার কাজে ফিরতে চান তারা। এজন্য সেনাবাহিনী এবং সাধারণ জনগনের সহায়তা চান।

আজ ১০ আগস্ট শনিবার থেকে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের নিচ তলার বিভিন্ন কক্ষে সীমিত পরিসরে সদর থানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার আকরামুল হেসেন পিপিএম। পুলিশ লাইন ও বাসা বাড়ি থেকে সবাইকে আনা হয় পুলিশ সুপার অফিসে। সকাল থেকেই আসতে থাকে পুলিশ  সদস্যরা।

এদিকে শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, তাদের স্ব-স্ব থানার কার্যক্রম স্বাভাবিক ও চলমান রয়েছে বলে এমনটাই জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy