কমলগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীর

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার হটানোর এক দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ

2024-08-10T16:02:16+00:00
2024-08-10T16:02:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীর
কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ২৫১)
X

কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার হটানোর এক দফা কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে কাজে নেই পুলিশ বাহিনী। 

এতে গত মঙ্গলবার থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে  মাঠে নামে শিক্ষার্থীরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষাথীরা। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ঘুরে শিক্ষার্থীদের এমন তৎপরতা দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, কাঠফাঁটা রোদে তপ্ত সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার শমশেরনগর চৌমুহনী ও গুরুত্বপূর্ণ জায়গার আশেপাশেও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা।

সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের দক্ষতায় সারা দেশের মানুষই বিস্মিত। উপজেলার ভানুগাছ চৌমুহনীতে দেখায় যায় সচেতনামূলক পদক্ষেপের কাজ করছে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ও কমলগঞ্জ সরকারি গনমহা কলেজ । ও শমশেরনগর এএটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় বি এফ শাহীন কলেজর  শিক্ষার্থীদের।

এসময় বাজারের বিভিন্ন জায়গায় আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় তাদের। পাশাপাশি রাস্তায় দাড়িয়ে তারা গাড়ির কাগজ, হেমলেটেআছে কি না চেক করছে তাদের। যদি কাগজ ও হেমলেট না থাকে তাদের ১০ মিনিট দাড় করিয়ে রাখা হয়। চালকদের মধ্যে চলতো নিয়ম ভাঙার প্রতিযোগিতা।

ট্রাফিক পুলিশের নেওয়া পদক্ষেপগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই এতোদিন চলেছেন চালকরা। কিন্তু এখন কোন মামলা ও জরিমান ছাড়াই সড়কে ফিরে এসেছে শৃঙ্খলা। সড়কে সবাই মানছেন ট্রাফিক সিগন্যাল। যা বাস্তবায়ন করছেন শিক্ষার্থীরা।

গত কয়েকদিনে পুলিশ সসদস্যরা কর্ম বিরতিতে থাকায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তবে শিক্ষার্থীদের ভূমিকার কারণেই সড়কে শৃঙ্খলা বজায় আছে। জনসাধারণের দাবি, এমন সুশৃঙ্খলভাবে সড়কে গাড়ি চলতে খুব কমই দেখেছেন তারা।

গুরুত্বপূর্ণ সড়কে দেখা যায়, ছাত্রছাত্রীদের কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। গাড়িচালকরা সঠিক লেন মেনে চলতে বাধ্য হচ্ছে। সিগন্যাল না মানলে তাদের বাধাও দেয়া হচ্ছে। ফলে ট্রাফিক পুলিশ বিহীন রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। সড়কে বড় যানজটও দেখা যাচ্ছে না।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy