গৌরনদীতে আটা-রং মিশিয়ে মরিচের গুড়া তৈরি, শিক্ষার্থীদের হাতে ধরা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৪:৫১ পিএম আপডেট: ১০.০৮.২০২৪ ৫:২৭ পিএম (ভিজিট : ১৭৪)

X
বরিশালের গৌরনদীতে পচা মরিচ, আটা ও রং মিশিয়ে মরিচের গুরা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। উপজেলার টরকী বন্দরের শাহ আলম খানের মরিচের গুরা তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
সাধারণ শিক্ষার্থী সানাউল হাওলাদার বলেন, শনিবার দুপুরে মরিচের গুরা তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ, আটা ও রং মিশ্রিত গুরা মরিচ দেখতে পায় শিক্ষার্থীরা। পরে সেগুলো আটক করা হয়।
একইদিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করে শিক্ষার্থীরা। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেন সহ অন্যান্যরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।