বাড়ি ঘর ভাংচুর ও মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর ও মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে

2024-08-10T17:14:09+00:00
2024-08-10T17:41:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ি ঘর ভাংচুর ও মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:১৪ পিএম  আপডেট: ১০.০৮.২০২৪ ৫:৪১ পিএম  (ভিজিট : ৪২৬)
X

নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি ঘর ও মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ আগষ্ট) শহরের কেন্দ্রিয় শিবমন্দির থেকে একটি  বিক্ষোভ মিছিল  বের  হলে সেখানে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও সাধারন ছাত্র ছাত্রী রা অংশ নেয় মিছিল টি প্রদক্ষিন শেষে শগীদ মিনারে হাজার হাজার হিন্দু সমাবেশ অংশগ্রহন করে।

নীলফামারীর সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ রায় মিরু জানান, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের উপর হামলা হবে কেন? বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ হবে কেন? মন্দিরে হামলা কেন? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা একে অপরের পরিপুরক।

বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায় জানান, শেখ হাসিনার সরকার পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছে সনাতন ধর্মাবলম্ভীরা। অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

আমরা এই আতংক থেকে মুক্তি চাই এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি চাই।জুয়েল রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল রায়ের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্ষা রায়, আলিফ সিদ্দিকী প্রান্ত, মাহমুদ হাসান ও অরন্দিম রায় নির্লয় বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy