নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে সোহেল রানা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোন্নগর গ্রামে এ ঘটনা

2024-08-10T19:12:35+00:00
2024-08-10T19:12:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে সোহেল রানা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কোন্নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন সোহেল রানা। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই পড়ে যান সোহেল রানা। পরে গুরুতর আহতবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি স্থানীয় মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy