পাইকগাছা বিএনপির সাধারণ সম্পাদক এনামুলসহ বহিস্কার ২

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক

2024-08-10T19:23:39+00:00
2024-08-10T19:23:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছা বিএনপির সাধারণ সম্পাদক এনামুলসহ বহিস্কার ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ২৩২)
X

হিন্দু ব্যবসায়ীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। 

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা রূপসার উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক পত্রে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বহিস্কারকৃতরা হলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডল। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন। কারণদর্শানো নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy