দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের বসতবাড়ি, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীরাদের ওপর হামলার’ প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন

2024-08-10T19:28:02+00:00
2024-08-10T19:28:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ৫১৭)
X

দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের বসতবাড়ি, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীরাদের ওপর হামলার’ প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। 

শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সাম্প্রদায়িক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা মিছিল নিয়ে চেরাগি মোড়ে জড়ো হতে থাকেন৷ এসময় বিভিন্ন সনাতনী সংগঠন গুলোও বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে বিক্ষোভে যোগ দেয়। বিকেল হতে হতে অবস্থান কর্মসূচিটি বিশাল জনসমাবেশে রুপ নেয়। 
এসময় দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে দেশ জুড়ে হিন্দুদের উপাসনালয়,  বসতবাড়ি ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনার বিচার সহ একাধিক দফা দাবি জানানো হয়।

কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সুযোগ সন্ধানী যেসব গোষ্ঠী হিন্দুদের বাড়িঘরে হামলা করছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে তার প্রতিবাদে এবং এসকল ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবিতে আমরা সমবেত হয়েছি। আমরা সকলে এই বাংলাদেশের নাগরিক। আমরা আমাদের এই মা, মাটি আর দেশ ছেড়ে কোথাও যাবো না৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy