ইসলামী ব্যাংক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৩:২৭ PM (Visit: 294)

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ কর্মকর্তা। ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো, যেই হোক।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। 

এসময় বহিরাগত অস্ত্রধারীদের প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহসহ ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

ইসলামী ব্যাংকের এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো, যেই হোক।

তিনি বলেন, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। তারপরও কে করেছে না করেছে নো বডি ইজ অ্যালাও।

কিন্তু ঘটনা তো ঘটেছে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, নিশ্চয়ই জানে কারা ঘটিয়েছে, দেখেছে। আমি বিষয়টা নিয়ে আলাপ করবো, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাবো।

এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, টাকা নেই বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে রিসেন্টলি সিচুয়েশনটা খুবই ইয়ে ছিল, টাকা নিয়ে চলে যাবে। এটিএম বুথে তো ঝামেলা নেই।








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy