গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮ থানার মধ্যে ৬ থানার ওসি পদে একযোগে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো কোনাবাড়ী,

2024-08-12T11:22:15+00:00
2024-08-12T11:22:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানার ওসি রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১১:২২ এএম   (ভিজিট : ৪৪২)
X

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮ থানার মধ্যে ৬ থানার ওসি পদে একযোগে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো কোনাবাড়ী, বাসন, সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম এবং পূবাইল থানা। গত ৯ আগস্ট জিএমপি কমিশনার মো. মাহবুব আলম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

জানা গেছে, কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে জিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে। তার স্থলে কোনাবাড়ী থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. শাহ্ আলমকে।

অপরদিকে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে পাঠানো হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসির দায়িত্বে। তার স্থলে সদর থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমানকে।

এ ছাড়া পূবাইল থানার ওসি কামরুজ্জামানকে একই পদে বদলি করে পাঠানো হয়েছে টঙ্গী পশ্চিম থানায় এবং পূবাইল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেনকে। 

কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত বাসন থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলমকে।

জিএমপির এক কর্মকর্তা বলেন, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা ইতোমধ্যেই দায়িত্ব বুঝে নিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy