গৌরনদী ও পার্শ্ববর্তী থানা গুলোতে স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

টানা ৬ দিন কার্যক্রম বন্ধ থাকার পর বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী হাইওয়ে থানার কার্যক্রম স্বাভাবিক ভাবে

2024-08-12T15:54:02+00:00
2024-08-12T15:54:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদী ও পার্শ্ববর্তী থানা গুলোতে স্বাভাবিক ভাবে কার্যক্রম শুরু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৬৫)
X

টানা ৬ দিন কার্যক্রম বন্ধ থাকার পর বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী হাইওয়ে থানার কার্যক্রম স্বাভাবিক ভাবে সোমবার থেকে শুরু হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে পুলিশ ১১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করা হয়। 

১১ দফা দাবি প্রত্যাহারের পর এবং হেডকোয়ার্টরের নির্দেশে সোমবার সকাল থেকে কার্যক্রম শুরু করেন। একই অবস্থা বরিশাল ট্রাফিক পুলিশের। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy