ফরিদপুরে কর্মস্থলে যোগদান করলেন জেলা পুলিশের সদস্যবৃন্দ

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

কর্মস্থলে যোগদান করেছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যবৃন্দ। এ উপলক্ষে আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ

2024-08-12T17:13:04+00:00
2024-08-12T17:13:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে কর্মস্থলে যোগদান করলেন জেলা পুলিশের সদস্যবৃন্দ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

কর্মস্থলে যোগদান করেছেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যবৃন্দ। এ উপলক্ষে আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন। 

এর আগে বেলা পৌনে একটাই ‌ ফরিদপুরে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের  জরুরী প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

ফরিদপুরের  পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম এর সভাপতিত্বেএ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন ,  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শত বর্ষের ঐতিহ্যবাহী একটি সংগঠনকে কলুষিত ও তাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল পুলিশের উপর হামলা এবং বিভিন্ন থানায় আক্রমণ করেছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। 

পুলিশ সবসময় যেমন জনগণের পাশে ছিলো ভবিষ্যতেও পাশে থাকবে । একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ধন্যবাদ জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy