রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন

কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে ১৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ।সোমবার (১২ আগস্ট) সকালে রাজবাড়ী

2024-08-12T18:44:55+00:00
2024-08-12T18:44:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলন
কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩২৪)
X

রাজবাড়ীতে ১৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ।

সোমবার (১২ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজীব মোল্লা।

এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী অনন্যা খাতুন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রুদ্র মোল্লা ও সাব্বির গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীসমূহ 
১।  শহরের আশেপাশে, রেলগেটে সহ রাজবাড়ী জেলা শহর সহ ভেতর বাজারের আশেপাশে সরকারি যায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করতে হবে এবং সরকারি যায়গা দখলমুক্ত করতে হবে।

২।  ফুটপাত দখল করে কোন দোকানী  তার দোকান পরিচালনা করতে পারবে না, পথচারীদের জন্য ফুটপাত দখলমুক্ত করার দাবি জানাচ্ছি।

৩।  শহরে যেন ময়লা আবর্জনা ও জলবদ্ধতার যেন সৃষ্টি নায় হয়, তাই বর্ষার মৌসুমে শহরের ড্রেন গুলো পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন দিতে হবে।

৪।  বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার দিয়ে রেলগেট ফুটওভার ব্রিজ ঢেকে দেওয়া, নির্বাচন শেষ হওয়ার পরবর্তীকালে শহরের বিভিন্ন দেয়াল ও শহর থেকে ব্যানার পোস্টার অপসারণ করতে হবে।

৫।  শহরের আশেপাশে বিভিন্ন পরিত্যক্ত ভবন, লোকোশেড সহ রাজবাড়ী জেলা অভ্যন্তরীনে বিভিন্ন স্থানে  মদ, গাঁজা, ইয়াবা সহ সকল মাদক ব্যাবসা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৬। পৌর পার্কিংয়ের নামে কোন অটো বা রিক্সা ওয়ালা ভাইদের থেকে চাঁদা তোলা বন্ধ করতে হবে।

৭।  বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম এখনো অন্তরবর্তীকাল সরকার নির্ধারন করেনি, তাই ভুল মূল্য তালকা দেখে ব্যাবসায়ীদের ভাইদের হয়রানি করবেন না। এবং ব্যাবসায়ীদের ভাইদের প্রতি অনুরোধ, ন্যায্য মূলে পন্য বিক্রি এবং সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য আহবান জানাচ্ছি।

৮।  শহরের ময়লা আবর্জনা, বজ্র ইত্যাদি ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে, নতুন বাজার রাস্তার পাশে বা শ্রীপুর বাজারে মহাসড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলা যাবে না, এতে বাতাসে বাজে দূ গন্ধ ছাড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এসবের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৯।  রাজবাড়ী সদর হাসপাতাল সহ রাজবাড়ী শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ ক্লিনিক, হাসপাতালে রোগীদের হয়রানি মূলক কাজ, বিভিন্ন টেষ্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশে রোগীদের রাখা বন্ধ করতে হবে, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল ও ক্লিনিক কতৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।

১০।  স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করতে হবে, এবং স্কুলের বেতন, পরিক্ষার ফিস ছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন অনুষ্ঠানের নাম করে সাধারণ শিক্ষার্থীদের থেকে এক্সট্রা টাকা নেওয়া বন্ধ করতে হবে।

১১।  সকল সরকারি স্কুল কলেজের শিক্ষকদের কোচিং সেন্টার ও টিউশন বাণিজ্য বন্ধ করতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।

১২।  সকল স্কুল কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে রাজনৈতিক কার্জক্রম, অনুষ্ঠান বন্ধ করতে হবে।

১৩।  পরিক্ষা চলাকালীন সময়ে দিনে, রাজবাড়ী সরকারি কলেজ, আদর্শ মহিলা কলেজ, ডাঃ আবুল হোসেন কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো, আশেপাশে রাস্তা দিয়ে কোন মাইক, প্রচার বা অনুষ্ঠানের সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে হবে।

 ১৪।  কারিগরি প্রতিষ্ঠান যুব উন্নয়ন এবং টি.টি.সি সহ এ সকল প্রতিষ্ঠানে ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল সহ সকল ট্রেনিং নিজেদের লোকদের সুযোগ সুবিধা দেওয়া, আগে থেকেই পরিচিত স্বজনদের সুযোগ দেওয়া তথা স্বজনপ্রীতি সহ সকল অনিয়ম বন্ধ করতে হবে এবং অনৈতিক লেনদেন, ঘুষ ইত্যাদি বন্ধ করতে হবে।

১৫।  পাসপোর্ট অফিসের অভ্যন্তরে দালালের দৌরাত্ম্যে বন্ধ করতে হবে। পাসপোর্ট করার জন্য প্রবাসী ভাইদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া, ঘুষ বা দালালের কাছে না গেলে তার কাজ ১-২ মাস সময় ধরে ফেলে রাখা অতিসত্বর বন্ধ করতে হবে।

১৬।  প্রেস, টিভি মিডিয়ার সকল ভাইদের প্রতি অনুরোধ, সব সময় বস্তুনিষ্ঠ সত্য নিউজ প্রচার করার জন্য। এবং সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহবান জানাচ্ছি।  

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারন শিক্ষার্থীদের যৌক্তিক ১৬ দফা দাবী বাস্তবায়ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব প্রাপ্ত স্থানীয় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও সহ সকল সাধারন নাগরিকদের প্রতি আহবান জানানো হয় । ' 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy