পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনাল‌য়ে বিএনপির পাহারা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে জেলার ৭ উপজেলায় সনাতন ধর্মীয়দের উপাসনালয়সহ সাধারন মানুষের জানমাল রক্ষায় দিনরাত পাহাড়া দি‌চ্ছে বাংলা‌দেশ

2024-08-12T18:47:14+00:00
2024-08-12T18:47:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনাল‌য়ে বিএনপির পাহারা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২০৯)
X

পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে জেলার ৭ উপজেলায় সনাতন ধর্মীয়দের উপাসনালয়সহ সাধারন মানুষের জানমাল রক্ষায় দিনরাত পাহাড়া দি‌চ্ছে বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির নেতাকর্মীরা। 

সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এবং এর পরে সারা দেশের ন্যায়ে পিরোজপুরেও কিছু অনাকাঙ্খিত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যা একটি দুর্বৃত্ত গোষ্ঠীর কারবার। এর সাথে বিএনপি বা এর সহযোগী সংগঠনগুলোর কোন সংশ্লিষ্টতা নেই। বরং তাদের নেতা-কর্মীরা মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘরের নিরাপত্তা দেয়ার জন্য রাত জেগে পাহাড়া দিচ্ছে। আওয়ামী সরকারের ১৭ বছরের দুঃশাসনে দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। আওয়ামী সরকার সাংবাদিকদের বাকশক্তি কেড়ে নিয়েছিলো যা বিএনপি পুন:রুদ্ধার করতে লড়াই করছে। 

গত ৫ আগস্ট পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা ও  দুঃখ প্রকাশ করে এ ধরনের অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য মির্জা জহুরুল হক, জেলা বিএনপির সদস্য  সরদার কামরুজ্জামান চাঁন, পৌর বিএনপির সদস্য সচিব ছরোয়ার হোসেন হাওলাদার সহ জেলা বিএনপি, যুবদল, স্বে”ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy