সেনাবাহিনী দেখে ১১টি মোটরসাইকেল ফেলে পালাল সন্ত্রাসীরা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গায় লুটপাট করতে ১১টি মোটরসাইকেলে গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল

2024-08-12T21:12:48+00:00
2024-08-12T21:12:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনী দেখে ১১টি মোটরসাইকেল ফেলে পালাল সন্ত্রাসীরা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৯:১২ পিএম   (ভিজিট : ২৬৩)
X

নাটোরের নলডাঙ্গায় লুটপাট করতে ১১টি মোটরসাইকেলে গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। 

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নলডাঙ্গা থানা পুলিশের ওসি মোহা. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে ২০ থেকে ২২ জনের একটি দল পচারমোড় এলাকায় আগ্নেয়াস্ত্রসহ গ্রামবাসীর ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী সেনাবাহিনী টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল ১১টি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। 

তিনি বলেন, এ সময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy