আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ নিয়েছেন। তাদের শপথ পাঠ

2024-08-13T11:06:43+00:00
2024-08-13T11:06:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১১:০৬ এএম   (ভিজিট : ১৬২)
X

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ নিয়েছেন। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেয়া ৪ বিচারপতি হলেন: জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক এবং এসএম এমদাদুল হক।
 
এর আগে গত সোমবার (১২ আগস্ট) আপিল বিভাগে এ চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এদিন রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
 
এরও আগে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। 
  
পরদিন রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টায় বঙ্গভবনের দরবার হলে সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy