রায়পুর চরপাতা ইউনিয়নের আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ জরুরি সভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নির্মূলের লক্ষ্যে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ

2024-08-13T15:18:12+00:00
2024-08-13T15:18:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রায়পুর চরপাতা ইউনিয়নের আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ জরুরি সভা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নির্মূলের লক্ষ্যে রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩আগষ্ট) বেলা ১১ ঘটিকার সময় ৫নং চরপাতা ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ৫নং চরপাতা ইউনিয়নে ভয়াবহ মাদকের আগ্রাসন উৎখাত, সন্ত্রাস মুক্ত করা ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে স্ব-মূলে উৎখাতের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনেও বিস্তর আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার,লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এ্যাড. মোঃ এমরান হোসেন,৫নং চরপাতা ইউনিয়ন জামায়াতের সাঃ সম্পাদক শহিদ উল্যাহ জায়েদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক (৫নং চরপাতা) মোঃ ইউছুফ,তাকিনুল ইসলামসহ ইউপি সদস্য হাবিবুর রহমান জুয়েল,আমিন পাটাওয়ারি ও উল্লেখিত ইউনিয়নের আরও অন্যান্য গন্যমান্য ব্যাক্তি বর্গ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy