গুরুদাসপুরে ইউএনওর সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদে

2024-08-13T15:36:00+00:00
2024-08-13T15:36:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ইউএনওর সাথে শিক্ষার্থীদের মতবিনিময়
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৩৫)
X

নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের স্থানীয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

সভায় আইন শৃংখলা পরিস্থিতি, দুর্নীতিমুক্ত উপজেলা, স্থানীয় চাঁচকৈড় হাটের সমস্য নিরসন, ১৮ জুলাই গুরুদাসপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিশেষ করে ১৮ আগস্টকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রশাসনের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা।

সভার শুরুতে ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও সাংবাদিক আলী আক্কাছ। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে খালিদ হাসান, স্বাধীন হোসাইন, আব্দুল মুকিত, রোকনুজ্জামান বাবু, মাহমুদুল হাসান তুহিন, অনিক সরকার ও  সাকলাইন হাসান বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy