ভালুকায় হামলা চালিয়ে আশ্রয়ণ প্রকল্পে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।গতকাল সোমবার (১২ আগস্ট) রাতে

2024-08-13T17:34:48+00:00
2024-08-13T17:34:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় হামলা চালিয়ে আশ্রয়ণ প্রকল্পে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ময়মনসিংহের ভালুকায় আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (১২ আগস্ট) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, সরকারী আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ২০টি ঘর রয়েছে, সবকটিতে দরিদ্র নিরীহ মানুষের বসবাস রয়েছে। ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পর থেকেই, স্থানীয় কিছু লোক আশ্রয়নের ঘরগুলো দখলের উদ্যেশ্য রাতের অন্ধকারে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ধারালো অস্ত্র ও লাঠি হাতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসবাসকারীদের রান্না ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে আশ্রায়ণের ঘর থেকে মোশাররফ, বেগম, শহর বানু, ফরিদা, মাসুদা, মনোয়ারা খাতুনসহ সবাইকে আশ্রয়ণ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেগম বলেন, দা লাঠি নিয়ে এসে আমার রান্না ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে ও আমাকে হুমকি দিচ্ছে বেরিয়ে না গেলে প্রাণে মেরে ফেলবে। 

এ সময় আরও একাধিক বাসিন্দা একই অভিযোগ করে বলেন, ওরা রাতের অন্ধকারে ঘরের বারান্দায় এসে পায়খানা করে রাখে, আমরা দূর্ঘন্ধে ঘরে থাকতে পারিনা, দীর্ঘদিন যাবৎ এভাবেই আমাদের মানসিক নির্যাতন করে যাচ্ছে। প্রাণের ভয়ে আতংকিত হয়ে দিনাতিপাত করছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা, এহেন অবস্থায় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান স্থানীয় সাংবাদিককে জানান, সরকারি জায়গায় আশ্রয়ন প্রকল্পে যাদের ঘরবাড়ি দেয়া হয়েছে ওরা নিরাপদ ও নির্ভিগ্নে ওখানে থাকবে। যারা হুমকি ধামকি দিচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy