দেশের অর্থ লুট করে সেকেন্ড হোমের মালিকদের বিচার করতে হবে: মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)

2024-08-13T19:15:26+00:00
2024-08-13T19:15:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের অর্থ লুট করে সেকেন্ড হোমের মালিকদের বিচার করতে হবে: মেজর হাফিজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৮৯)
X

অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুনের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান বলেন তিনি।

মেজর অবঃ হাফিজ বলেন, যারা বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে, দেশের টাকা লুন্ঠন করে কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, বর্তমান সরকার তাদের প্রত্যেকের বিচার করতে হবে।

আওয়ামী লীগকে বিএনপি বিতাড়িত করেনি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর কে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবিরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামী লীগকে কে উচিত শিক্ষা দিয়েছে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম শাহিনসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy