অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেনা পালনে প্রস্তুত বিমান বাহিনী: এয়ার চীফ মার্শাল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর বিমান বন্দর পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 'In Aid to Civil

2024-08-14T13:59:40+00:00
2024-08-14T13:59:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোর বিমান বন্দর পরিদর্শন
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেনা পালনে প্রস্তুত বিমান বাহিনী: এয়ার চীফ মার্শাল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:৫৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

যশোর বিমান বন্দর পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 'In Aid to Civil Power' এর আওতায় বিমান বন্দরে পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তায় নিয়োজিতদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। আজ সকাল সাড়ে ১১টায় তিনি যশোর বিমান বন্দর পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমান বাহিনী। 

দেশের বিভিন্ন বিমান বন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছে বিমান সেনারা। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যশোর বিমান বন্দরের সকল ফ্লাইট সময়মত উঠা-নামাসহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে দায়িত্ব দেবে তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে প্রস্তুত আছি।

বিমান বাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy