প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ২:৩৮ পিএম (ভিজিট : ১৯৪)

X
গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (১৪ আগস্ট) দুপুরে কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া সোনাডাঙ্গা থানা বিএন পি বায়তুন নুর জামে মসজিদের সামনে, খালিশপুর থানা বিএনপি বৈকালী চত্ত্বরে, দৌলতপুর থানা বিএনপি শহীদ মিনার চত্ত্বরে ও খানজাহান আলী থানা বিএনপি ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ডে কর্মসূচি পালন করেছে।