ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র

2024-08-14T15:17:43+00:00
2024-08-14T18:36:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৪ ৬:৩৬ পিএম  (ভিজিট : ২২১)
X

শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি সুসং সরকারি মহা বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। 

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ; আবু সাঈকে দেখা যায়, লাল-সবুজ পতাকায়; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে; আবু সাঈদ-এর রক্ত, বৃথা যেতে দেব না ’ ‘উমর এর খুনিদের ফাঁসি চাই ’ স্লোগান দেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

অবিলম্বে এই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।অন্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ্য হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy