দিল্লিতে বসে শেখ হাসিনা যড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা

2024-08-14T16:00:47+00:00
2024-08-14T16:00:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিল্লিতে বসে শেখ হাসিনা যড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৪:০০ পিএম   (ভিজিট : ২১৭)
X

ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা পনেরো আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

আমাদের দায়িত্ব হচ্ছে পনেরো আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা। আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বুধবার( ১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যলয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সাথে যারা জড়িত  সবাইকে গ্রেফতার করা হবে আমি বিশ্বাস করি। 

আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিরোধ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে।

কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন প্রায় দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে যড়যন্ত্র করছেন। 

এসময়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, সহ সভাপতি খোরশেদ আলম রিপন, জেলা বিএনপির সহ সভাপতি ও হিন্দু কল্যাণ সমিতির সভাপতি সুমিত কুমার আগরওয়ালা, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক, সাধারণ সম্পাদক মোঃ শেখ বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক রাব্বীসহ, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy