কেশবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

ছাত্র-জনতার ওপর গুলি গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে যশোরের কেশবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে।কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩

2024-08-14T17:10:21+00:00
2024-08-14T17:10:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেশবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২৫৭)
X

ছাত্র-জনতার ওপর গুলি গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে যশোরের কেশবপুরে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে। 

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩ দিনের কর্মসূচির প্রথম দিনে আজ বুধবার (১৪আগস্ট) কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুূন কবির সুমন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুল, মাস্টার খলিলুর রহমান, মাস্টার মকবুল হোসেন মুকুল, আব্দুল হালিম অটল, যুবনেতা আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখসহ উপজেলা, পৌর ও উপজেলাধিন ১১টি ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি বেলা  ১১ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে।                              







              






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy