ভূঞাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

শেখ হাসিনার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি।বুধবার (১৪ আগষ্ট) বিকেলে

2024-08-14T19:30:28+00:00
2024-08-14T19:30:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

শেখ হাসিনার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি।

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে কর্মসূচিতে যোগ দেয়।

উপজেলা জেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন কফিল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শাহিনুজ্জামান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শেখ হাসিনা ১৫ বছরে অসংখ্য মানুষ গুম ও খুন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এজন্য খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy