ধামরাইয়ে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন

2024-08-14T19:55:04+00:00
2024-08-14T19:55:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে শেখ হাসিনার বিচার দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৭:৫৫ পিএম   (ভিজিট : ২৪২)
X

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

উপজেলা বিএনপির আয়োজনে বুধবার সকাল ১১টায় ধামরাই পৌরসভার সীমা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন। এ সময় বক্তারা ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি জানান।

বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও কারো ব্যবসা প্রতিষ্ঠান, জমি, দখল ও হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।

অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে ধামরাই পৌরসভা বাজার ও শরীফভাগ এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি। এ সময় শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা। 

এ সময় ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি তালুকদার জাহিদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy