পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রজনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির

2024-08-14T20:00:04+00:00
2024-08-14T20:00:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ছাত্রজনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে দুপুর ১২ টায় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে বিএন‌পি। মি‌ছির‌টি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকান্ড চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

অপর‌দি‌কে জেলার মঠবা‌ড়িয়া উপ‌জেলা বিএন‌পির উদ্যো‌গে বুধবার বি‌কে‌লে পৌর বিএন‌পির আহবায়ক কে এম হুমায়ুন ক‌বির এর নের্তৃ‌ত্বে এক‌টি মি‌ছিল বের হয়। মি‌ছিল‌টি বি‌ভিন্ন সড়ক ঘু‌রে শহীদ মিনারে শেষ হয়। 

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ফাঁসি চে‌য়ে বক্তব‌্য রা‌খেন, সা‌বেক ছাত্রদ‌লের সভাপ‌তি জ‌সিম ফরাজী, যুবদল নেতা বাদল মু‌ন্সি, সা‌বেক ছাত্রদল নেতা রিয়াজ, পৌর বিএন‌পির নেতা মিজানুর রহমান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy