টঙ্গীতে ছাত্রজনতার ব্যানারে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2024-08-14T20:11:20+00:00
2024-08-14T20:11:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ছাত্রজনতার ব্যানারে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ৩১৩)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) বিকেলে সাড়ে পাঁচটায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টঙ্গীর ছাত্র জনতার ব্যানারে শতাধিক ছাত্র- ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালিয়ে যাদের খুন ও নির্যাতন করা হয়েছে সে সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অপরাধীদের বিচার দাবি করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত সিফাত, আবির, আশিক, শেখ সাদি, রুপম, মারুফ, নাইম, তসলিম, মহসিন, ঊর্মি মিতু, সাদিয়া, মৃদুল, রিয়া, শশী, রিহাব, রাকিব, রকিসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, টঙ্গী একটি জনবহুল এলাকা। এই এলাকার বেশিরভাগ সড়ক মহাসড়কে ছিনতাই চাঁদাবাজি অসামাজিক কার্যকলাপ অনুষ্ঠিত হয় অতিসত্বর এগুলো বন্ধে প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও বস্তি গুলোতে অবাধে মাদক কারবার বন্ধ করতে হবে। 

সিটি কর্পোরেশনের উদ্যোগে আব্দুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের খুঠিগুলোতে সৌন্দর্য বর্ধন করতে হবে। টঙ্গীর আলোচিত মদের বার হোটেল জাবান বন্ধ করতে হবে। স্টেশন রোড এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy