খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই

2024-08-15T14:09:32+00:00
2024-08-15T14:09:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:০৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই মনিরের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ৩১নং বিএনপির সহ সভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী‌ পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।

বাদির আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্ৰহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy