আন্দোলনে যারা গুলি করে হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দেয়া হবে: উপদেষ্টা নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি

2024-08-15T14:19:32+00:00
2024-08-15T14:38:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আন্দোলনে যারা গুলি করে হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দেয়া হবে: উপদেষ্টা নাহিদ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:১৯ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৪ ২:৩৮ পিএম  (ভিজিট : ২১৩)
X

অন্তবর্তীকালিন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।

তিনি বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাযায় অংশ নিতে এসে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পাইছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি এসএম সোবাহান প্রমুখ। 

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy