ভাঙ্গায় গনহত্যার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা য় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট (বৃহস্পতিবার)দুপুরে

2024-08-15T14:55:35+00:00
2024-08-15T14:55:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় গনহত্যার বিচারের দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:৫৫ পিএম   (ভিজিট : ২৩৩)
X

ফরিদপুরের ভাঙ্গা য় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে এক  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

১৫ আগস্ট (বৃহস্পতিবার)দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড গোলচত্বর হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ বিএনপি নেতাকর্মী সহ ছাত্র আন্দোলনে নিহতে জড়িত সকল হত্যাকান্ডের বিচার দাবী করে  নানা স্লোগান দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা,পৌর বিএনপির আহবায়ক এস,এম মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ওসমান মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সী, সাধারণ সম্পাদক আঃ সামাদ খন্দকার, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী সহ ছাত্রদল,যুবদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy