পটুয়াখালী প্রেসক্লা‌বের সভাপ‌তি জাফর খান আর নেই

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

ঐ‌তিহ‌্যবা‌হি পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান আর নেই

2024-08-16T18:28:46+00:00
2024-08-16T18:28:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী প্রেসক্লা‌বের সভাপ‌তি জাফর খান আর নেই
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৭২)
X

ঐ‌তিহ‌্যবা‌হি পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মোঃ জাফর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬৮ বছর।

তিনি দীর্ঘদিন ধ‌রে কিড‌নি ডায়া‌বে‌টিকস রোগে ভূগছিলেন। গতকাল বৃহস্প‌তিবার তার শরী‌রে সু‌ডিয়াম ক‌মে যাওয়ায় তি‌নি আ‌রো অসুস্থ‌্য হ‌য়ে পড়েন।

আজ শুক্রবার সকা‌লে বরিশালের এক‌টি বেসরকারী হাসপাতা‌লে নেয়ার পর দুপুর ১টা ১৫‌ মি‌নি‌টের সময় চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। মৃত‌্যুকা‌লে তি‌নি ১‌ ছে‌লে ২‌ মে‌য়েসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

মোঃ জাফর খা‌নের মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগ‌ফেরাত কামনা করে পটুয়াখালীর বি‌ভিন্ন মহল শোক প্রকাশ ক‌রে‌ছে।

আজ রাত ৯টায় চরপাড়া ঈদ গা মা‌ঠে মরহু‌মের জানাযা নামাজ শে‌ষে কে‌ন্দ্রিয় কবরস্থা‌নে তা‌র লাশ দাপন করা হ‌বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy