প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৭:৩৫ পিএম (ভিজিট : ২৩৫)

X
গাজীপুরের টঙ্গীতে তা'মিরুল মিল্লাত মাদ্রাসার কোমল নিষ্পাপ ছাত্রদের হত্যাকারী যুবলীগ নেতা অস্ত্র ব্যবসায়ী, মাদকসম্রাট জলিল গাজীর ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেছে এরশাদনগর এলাকাবাসী।
শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এরশাদ নগর এলাকায় ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই প্রতিবাদ সভার আয়োজন করেন।
এ সময় ভুক্তভোগীরা বিভিন্ন স্লোগানে ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জলিল গাজীর কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির বাজেয়াপ্ত ও ফাঁসির দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্থানীয় সাবেক এমপি ও তার চাচার মদদে আব্দুল জলিল গাজী ৪৯ নম্বর ওয়ার্ডে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করেছেন। সাধারণ ব্যবসায়ীদের বসত বাড়িতে জলিল গাজী নেতৃত্বে চলতো হামলা ও লুটপাট। নতুন বাড়ি কিনলে দিতে হতে চাঁদা।
সাধারণ মানুষ প্রতিবাদ করলেই দেয়া হতো মিথ্যা মামলা। প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এসব অপরাধীদের গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবী জানান তারা।