খুলনায় চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর জওয়ানদের মানববন্ধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে হত্যাকান্ডের

2024-08-16T20:10:46+00:00
2024-08-16T20:10:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর জওয়ানদের মানববন্ধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ২৪৫)
X

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী  ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে হত্যাকান্ডের  ঘটনায় চাকুরী হারানোর বিডিআর জোয়ানরা পুনরায় চাকুরীর জন্য মানববন্ধন করেছে। 

শুক্রবার বিকাল তিনটায় নগরী শিববাড়ি মোড়ে জড়ো হয়ে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বিডিআর এর সাবেক সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে তারা নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট র‌্যালি করে এসে শিববাড়ি মোড়ে জড়ো হয়। 

এসময় তারা বলেন, ইতিহাসের বর্বরোচিত সেদিনের হত্যাকান্ড দেশের গণ্ডি  পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে, কিন্তু তৎকালীন হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরাপরাধ বিডিআর জোয়ানদের ওপর জেল জরিমানাসহ চাকুরীচ্যুত করে। ইতিহাসের বিরল হত্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়া হয় তাদের ওপর। যার প্রেক্ষিতে দেশে ২৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবন যাপন করছেন। 

যে হত্যাকাণ্ডের সাথে সাধারণ জোয়ানরা জড়িত নয়, তাদেরও আইনের আওতায় এনে বিচার করে দেরয়া হয়েছে জেল, করা হয়েছে জরিমানা। তাই পরিবার-পরিজন নিয়ে আগামীতে ভালভাবে বেঁচে থাকার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে পুনরায় চাকরির সুযোগ চেয়েছেন বিডিআর জোয়ানরা। 

এসময় তারা আরও বলেন, এক দিকে যেমন তারা অপরাধ না করে অপরাধী হয়ে জেলের ঘানি টেনেছেন অপর দিকে কাজ হারিয়ে নিদারুন কষ্ঠে দিননিপাত করছে। এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চান। দেশের জন্য কাজ করে তারা গর্বিত হতে চান; সাথে হাসি ফুটাতে চান পরিবারের সদস্যদের মুখে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy