প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৮:৩২ পিএম (ভিজিট : ১৭২)

X
নাটোরের সিংড়ায় পুকুরে পনি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজনু আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার লালুয়া পাঁচ পাকিয়া গ্রামের মোহাম্মদ আলীর পূত্র।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচ পাকিয়া প্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে তার নিজ পুকুরে পানি কম থাকায় পানি সেচ দিতে যান। মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মজনু।
পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।