সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

আইন-আদালত

আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ

2024-08-17T12:02:26+00:00
2024-08-17T12:02:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১২:০২ পিএম   (ভিজিট : ১৭৩)
X

আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনকে (৮৪) আটক করা হয়েছে। 

সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী।

বনলতা দেবী জানান, সাবেক এমপি রাতের খাওয়া শেষ করার পর আটকের জন্য আসা সাদা পোশাকধারী ব্যক্তিরা তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। 

সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত। তার আটকের খবরে চারিদিকে উল্লাস ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার আটকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy