ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বহু

2024-08-17T13:27:48+00:00
2024-08-17T13:27:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে বহু যানবাহন।

আজ শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সাথে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে।

তিনি আরো বলেন, সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ সময় লাগবে। সকাল ১০ টার সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আজ ভোরে মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy