ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দখলে থাকা আবাসিক হলগুলোর কক্ষ থেকে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মদের বোতল, মাদক সেবনের সরঞ্জামসহ

2024-08-17T15:23:23+00:00
2024-08-17T15:23:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দখলে থাকা আবাসিক হলগুলোর কক্ষ থেকে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মদের বোতল, মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু হল ও সাদ্দাম হোসেন হল থেকে বেশি সামগ্রী পেয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছে।

গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু হলের সামনে থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে এবং মদের বোতল ও মাদক সেবন সরঞ্জামগুলো ইবি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন হল থেকে এসব উদ্ধার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন হল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছয়টি বুলেট, একটি গ্রেনেড, দশটি রামদা, আটটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুইটি হকি স্টিক, দুইটি হ্যান্ড স্টিক, ছয়টি জিআই পাইপ, ৪৯টি রড, তিনটি লোহার শিক, পটকা বোমা তিন প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রল, ৩০০ পিচ মার্বেল, ১৯টি মদের খালি বোতল মদ, দুইটি ফাঁকা ফেনসিডিলের বোতল, নয়টি ইয়াবা স্টিক, পাঁটা গাঁজা সেবনের সামগ্রী বাঁশি ও ১০-১২টি যৌন নিরোধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, এসব বিষয়ে প্রশাসনের কাছে তথ্য ছিল না। উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে। শিক্ষার্থীরা ভালো কাজ করছে। 

পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা নিয়ে আরও অভিযান চালানো হবে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, আমরা কোনো অভিযান পরিচালনা করিনি। ছাত্ররা উদ্ধার করে এসআই মেহেদীর কাছে কয়েকটি মদের খালি বোতল দিয়েছে আর অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy